দলিত সাহিত্যের রূপরেখা মনোহরমৌলি বিশ্বাস Dalit Sahityaer Ruprekha Manohar Mouli Biswas
Secure paymentsOrder trackingWhatsApp support
দলিত সাহিত্যের সর্বভারতীয় সত্তাসন্ধান, বাংলা সাহিত্য ও দলিত মানসিকতা, প্রসঙ্গ আদিবাসী রমণী, বাংলার কৈবর্ত বিদ্রোহ, গৌতম বুদ্ধ ও রবীন্দ্রনাথের দৃষ্টিতে জাতিভেদ প্রথা ও সাম্যচেতনা, জাতিভেদ সেকাল একাল, দলিত সাহিত্যের নন্দনতত্ত্ব ইত্যাদি বিষয়ে মূল্যবান প্রবন্ধ পরিবেশিত হয়েছে এই গ্রন্থে। মহাশ্বেতা দেবী এই গ্রন্থের ভূমিকায় লিখেছেন: "ব্রাত্যদের জন্য ব্রাত্যদের লড়াইয়েই আমি অধিকতর বিশ্বাসী, ওদের নিয়ে ওদের লেখাতেই আমার অধিকতর আগ্রহ। আর সেখানেই দলিত সাহিত্যের প্রাসঙ্গিকতা-
ভুখ সে মরণে ওয়ালে
পাথর ঢোনে ওয়ালে
পিটনে ওয়ালে, পিটতে-পিটতে
গির পড়নে ওয়ালে
হাত প্যায়ের ছুনে ওয়ালে
সির পর হাত রাখনে ওয়ালে...
-মানুষদের যন্ত্রণাদগ্ধ আপন সাহিত্য।"
- দলিত সাহিত্যের রূপরেখা
- মনোহরমৌলি বিশ্বাস
- দ্বিতীয় সংস্করণ : মে ২০২১
- পৃষ্ঠা সংখ্যা : ১৬৮
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.





