গান্ধী অন্নদাশঙ্কর রায় Gandhi Annada Sankar Ray
গান্ধীবাদকে অন্নদাশঙ্কর বলেছেন দ্বন্দ্ববাদ-দ্বান্দ্বিক আদর্শবাদ। তলস্তয়ের প্রয়াণের পর বিবেকের উত্তরাধিকার ইউরোপে বর্তায় রলাঁর ওপর, ভারতে গান্ধীর ওপর। সত্যাগ্রহ থেকে সর্বোদয়-গান্ধীর পথ দীর্ঘ পথ সেই যাত্রাপথের মধ্যবর্তী একটি স্টেশনের নাম দেশের স্বরাজ। গান্ধীর মত ও পথ ভারতীয় ঐতিহ্যের এক যুক্তিসঙ্গত পরিণতি, আবার পরম্পরার সঙ্গে এক কালোপযোগী বিচ্ছেদ। গান্ধীজি যেন একইসঙ্গে পথ ও পথিক, রথ ও রথী, যুদ্ধ ও যোদ্ধা, কর্ম ও মহাকর্মী, প্রেম ও মহান প্রেমিক। গান্ধী নিজের সম্পর্কে ন্যায্যত বলেছিলেন: আমার জীবনই আমার বাণী। সেই জীবন, সাধনা ও বাণীর এক অসামান্য মূল্যায়ন অন্নদাশঙ্কর রায়ের গান্ধী-গ্রন্থটি। লেখকের দৃঢ় প্রত্যয় গান্ধীর আদর্শে নবজীবন পেয়ে দেশ নতুন করে বাঁচবে ও বাঁচাবে।
- গান্ধী
- অন্নদাশঙ্কর রায়
- প্রথম সংস্করণ: জানুয়ারি ২০২৬
- প্রচ্ছদ : দেবব্রত ঘোষ
- পৃষ্ঠা সংখ্যা : ১৮৪
- ISBN : 978-81-983248-7-0
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

