কবিতাসংগ্রহ অচিন্ত্যকুমার সেনগুপ্ত Kabitasangraha Achintyakumar Sengupta
নিজের সমকালে অচিন্ত্যকুমার নানা রচনাকর্মের পাশাপাশি যে কবিতা লিখেছেন তার বিস্তার নেই, আছে গভীরতা। উপলব্ধ এ গভীরতা আকস্মিক নয়, বুদ্ধ হয়ে ওঠার পথ-পরিক্রমায় গৌতম যেমন পেরিয়ে এসেছিলেন শারীরিক নিগ্রহ তেমনি অচিন্ত্যকুমারকে পেয়ে বসেছিল বঙ্গীয় তান্ত্রিক আচার। বৈকল্যের গেরুয়াছোপে তাঁর আপত্তি ছিল। তাই রতীন্দ্রিয়ের পথ অতিক্রম করে তাঁর উত্তরণ অতীন্দ্রিয়ে। অচিন্ত্যকুমারের বিদ্রোহী মন শান্তি পেয়েছিল রামকৃষ্ণদেব-সারদামায়ের চর্চায়, ঈশ্বর অনুসন্ধানের অন্তঃশীল কষ্টিপাথরে। এবং এই অনুসন্ধানই সামান্যর মধ্যে অসামান্য আবিষ্কারের প্রেরণা তথা আনন্দব্রহ্মের ইশারা। এক সময় বিপথকেও পথ ভেবেছিলেন যে আত্মবাদী কবি, সেই তিনি ধীরে ধীরে এগিয়ে চলছিলেন অবজেকটিভ কবিতা ভাবনায়, যেখানে ব্যক্তি-কবি নেই, পড়ে আছে পঙ্ক্তির পর পঙ্ক্তি যেন অলীক এক রাঁধুনির নিরন্ধনের ভিতর রন্ধনের বাসনা।
- কবিতাসংগ্রহ
- অচিন্ত্যকুমার সেনগুপ্ত
- সম্পাদনা : শুভ্রা সেনগুপ্ত
- প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২৬
- প্রচ্ছদ : সুজন
- ISBN : 978-81-983248-0-1
- পৃষ্ঠা সংখ্যা : ১৫২
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.





