পুরাতনের প্রত্যাবর্তন নিতাই জানা Purataner Pratyabartan
ইতিহাস-কথা কবিগণের মুখে পূর্বে যেমন উক্ত তেমনি বর্তমান কালে এবং ভবিষ্যতেও চর্চিত হতে থাকবে। মহাভারতের ঋষিকবির এমন উক্তির মধ্যে কেবলমাত্র কবি ও কাব্য নেই, মানব রচিত সমস্ত বিষয়েই এ কথা প্রযোজ্য। উল্টোদিক থেকে এমনও ভাবা যায়, নিজের অস্তিত্বের জানান দিতে পুরাতন কথা ফিরে ফিরে আসে, তার ভালো লাগে নিত্য নতুন প্রশ্নের মুখোমুখি হতে। তেমনি এ গ্রন্থে বাংলা তথা ভারত-ইতিহাসের সূচনালগ্নের সেই অনাবদ্ধ মানবচেতনার ইতিহাসটির প্রকৃত স্বরূপ উন্মোচন কামনায় গড়ে উঠতে থাকা সিদ্ধান্ত সমূহে চারিয়ে থাকে গবেষণার বিস্তৃত প্রেক্ষাপট ও এষণার অবহিতকরণ। আসুন পাঠক, বিনির্মাণের ভেতর অতীত ঘটনায় আবিষ্কার করি ঐতিহাসিক মানবচেতনার রূপ-রস।
- পুরাতনের প্রত্যাবর্তন
- নিতাই জানা
- প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২৫
- ISBN - 978-81-983248-2-5
- প্রচ্ছদ : সুজন বেরা
- পৃষ্ঠা সংখ্যা : ১২৮
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers



