সাদা ক্যানভাস পূর্ণেন্দু পত্রী Sada Canvash Purnendu Pattrea

Whatsapp
Facebook

₹212

₹250

15%


Secure paymentsOrder trackingWhatsApp support
১৯৯৫ সালে “পূর্ণেন্দু পত্রীর গল্প” শিরোনামে প্রকাশিত হয়েছিল একটি গল্প সংগ্রহ। সেই সংকলনটি পুনঃপ্রকাশিত হল "সাদা ক্যানভাস" নামে। নামকরণ, এই সংকলনের একটি গল্পের নামানুসারে।

এই গ্রন্থে আছে মোট ষোলটি গল্প। সাহিত্য রস এবং জীবন বিশ্লেষণে সমৃদ্ধ এই গল্প সম্ভার। পূর্ণেন্দু পত্রীর লেখার বৈশিষ্ট্য হল তাঁর পর্যবেক্ষণ, জীবনকে পর্যবেক্ষণের দক্ষতা। যার ব্যাপ্তি শহর ছাড়িয়ে গ্রাম, সর্বত্র। গল্পগুলির মধ্যে কোথাও যেমন আছে সম্পর্কের জটিলতা, তেমন কোথাও আবার মধ্যবিত্ত জীবনের টানা-পোড়েন। আবার কোনো গল্পে আছে রাজনৈতিক অস্থিরতা। কিন্তু সবকিছু ছাপিয়ে আছে তাঁর স্বতন্ত্র গদ্যভাষা, যা পাঠককে মুগ্ধ করে।

লেখার সাবলীলতায় এবং গল্পের টানে পাঠক নিবিষ্ট হয়ে যান নিমেষে। আমাদের আশা সুধী পাঠক সমাজ এই গ্রন্থ পাঠে আনন্দিত হবেন।

  • সাদা ক্যানভাস
  • পূর্ণেন্দু পত্রী
  • বাণীশিল্প শোভন সংস্করণ : জানুয়ারি ২০২৬
  • প্রচ্ছদ ও অলঙ্করণ : পুণ্যব্রত পত্রী
  • ISBN : 978-81-989272-8-6
  • পৃষ্ঠা সংখ্যা : ১৬৮

Reviews and Ratings

No reviews yet

Be the first to share your experience — it helps other shoppers decide.