শট ও শট ডিভিশন ধীমান দাশগুপ্ত Short o Short Division Dhiman Dasgupta
Out of Stock
শট ডিভিশন হল কোনো ফিল্মের মূল পরিকাঠামো। প্রতিমা বা মূর্তি যেমন ঠামকে, ফিল্ম তেমনি শট ডিভিশনকে, আশ্রয় করে গড়ে ওঠে। সেই শট ডিভিশন, শট কম্পোজিশন ও শটের মূল্যায়ন নিয়ে এই বই। এখানে তত্ত্ব ও প্রয়োগের বিভিন্ন দিক থেকে শট ও শট ডিভিশনকে বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে। যেমন-দূরত্ব কোণ ও মুভমেন্টের প্রেক্ষিতে শটের বিচার, ক্যামেরাভাষা ও চিত্রভাষার অংশ হিশেবে শট কম্পোজিশনের রূপায়ণ, শট ডিভিশনে কম্পোজিশন ইমেজারি ও ন্যারেটিভের ভূমিকা, মিজ-অ-শট থেকে মিজ-আঁ-সীন ও সেই প্রেক্ষিতে মনতাজ এবং শট ডিভিশনের ব্যবহারিক উদাহরণ ও প্রায়োগিক অনুশীলনী। যে-আলোচনা করা হয়েছে বহু বিখ্যাত ছবি থেকে অজস্র দৃষ্টান্ত এবং চিত্রপরিচালক ও চলচ্চিত্রতাত্ত্বিকদের প্রাসঙ্গিক বক্তব্যের ব্যাপক উদ্ধৃতি সহযোগে। উপসংহারে একটি পূর্ণ দৈর্ঘ্য কাহিনিচিত্রের সম্পূর্ণ শট ডিভিশনকে পেশ করা হয়েছে প্রত্যক্ষ নমুনা রূপে।
- শট ও শট ডিভিশন
- ধীমান দাশগুপ্ত
- সুজন প্রকাশনী
- প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৪
- প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
- পৃষ্ঠা সংখ্যা : ১৫২
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers



