শ্রীমধুসূদন বনফুল Sri Modusudan Banaphool

Whatsapp
Facebook

₹148 / Piece

₹175

15%


Secure paymentsOrder trackingWhatsApp support
এই নাটকের নায়ক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। ইহা ইতিহাস অথবা জীবনচরিত নহে- নাটক। ইহার সমস্ত কথোপকথন ও অধিকাংশ দৃশ্য-পরিকল্পনা কাল্পনিক। মধুসূদনের জীবনচরিত পাঠ করিয়া তাঁহার সম্বন্ধে আমার যাহা ধারণা হইয়াছে তাহাই এই নাটকের বিষয়বস্তু। অবশ্য মধুসূদনের জীবনের প্রধান ঘটনাগুলির ও সমসাময়িক ইতিহাসের মর্যাদা রক্ষা করিতে সাধ্যমত চেষ্টা করিয়াছি।

প্রতি দুই অঙ্কের মধ্যে সময়-সাম্য রক্ষা করা সম্ভবপর হইল না বলিয়া সাধারণ প্রথামত নাটকটিকে আমি অঙ্কে বিভক্ত করি নাই। অভিনয়কালে যদি অবশ্য ইহা কখনও অভিনীত হয়-যে যে দৃশ্যের পর বিরতি দিলে শোভন হইবে তাহাই কেবল লিখিয়া দিয়াছি। যদি কোন দুঃসাহসী নাট্যসম্প্রদায় নাটকখানি অভিনয় করিতে অভিলাষী হন তাঁহাদের প্রতি আমার অনুরোধ তাঁহারা যেন চরিত্রগুলির আকৃতি বৈশিষ্ট্য ও মর্যাদা স্মরণে রাখেন এবং মেক্-আপ সম্বন্ধে উদাসীন না হন-কারণ এই নাটকের চরিত্রগুলি তিমিরাচ্ছন্ন পৌরাণিক চরিত্র নহে।...
  • শ্রীমধুসূদন
  • বনফুল
  • দশম বাণীশিল্প সংস্করণ : জুন ২০২২
  • প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
  • পৃষ্ঠা সংখ্যা : ১২০

Reviews and Ratings

No reviews yet

Be the first to share your experience — it helps other shoppers decide.