তথ্যচিত্রের আর্ট ও টেকনিক সম্পাদনা ধীমান দাশগুপ্ত Tothochitrer Art o Technik Dhiman Dasgupta
'তথ্যচিত্রের আর্ট ও টেকনিক' গ্রন্থটি পরিকল্পিত ও রূপায়িত হয়েছে বাণীশিল্প-প্রকাশিত 'চলচ্চিত্রের টেকনিক ও টেকনোলজি' (৩য় সংস্করণ যন্ত্রস্থ) গ্রন্থের পরিপূরক, অনুপূরক ও সম্পূরক রূপে। দেশবিদেশের বিখ্যাত চলচ্চিত্রকার, চিত্রসমালোচক ও কলাকুশলীদের লেখায় ও চিত্রনাট্যে গ্রন্থটি সমৃদ্ধ। লেখকদের আলোচনার বিষয় তথ্যচিত্রের নানান রীতিনীতি ও বিভিন্ন কলাকৌশল, যে-আলোচনায় প্রায়ই তথ্য থেকে তত্ত্বে ও কলাকৌশল থেকে বোধে পৌঁছবার প্রয়াস আছে। সিনেমা ও টেলিভিশন দুটি মাধ্যমের কথাই আলোচিত হয়েছে, প্রয়োজনে এসেছে ডিজিটাল প্রযুক্তির কথাও, যে-বিষয়ে সংক্ষিপ্ত ও বিস্তারিত আলোচনার জন্য যথাক্রমে 'চলচ্চিত্রের টেকনিক ও টেকনোলজি' এবং 'চলচ্চিত্র নির্মাণে ডিজিটাল প্রযুক্তি' গ্রন্থদুটি দ্রষ্টব্য।
- তথ্যচিত্রের আর্ট ও টেকনিক
- সম্পাদনা : ধীমান দাশগুপ্ত
- প্রথম প্রকাশ : জানুয়ারি ২০০৫
- প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
- পৃষ্ঠা সংখ্যা : ১৫২
Reviews and Ratings
No reviews yet
Be the first to share your experience — it helps other shoppers decide.
You'll be asked to sign in first.



