উপন্যাসসমগ্র (১/২) / প্রভাতকুমার মুখোপাধ্যায় Upanyassamagra (vol 1/2) Prabhatkumar MUKHOPADHYAY
'অভিশাপ' কাব্য প্রকাশের পর রবীন্দ্রনাথের অনুবন্ধেই প্রভাতকুমার মুখোপাধ্যায় পদ্য ছেড়ে গদ্যের পথে পা বাড়ান এবং গদ্যপ্রবন্ধ-সমালোচনা লিখতে থাকেন। ক্রমশ বুঝে নেন গল্পের জগতেই তাঁর রসসিদ্ধি। গল্পের সাফল্যে ভর করে ঔপন্যাসিক প্রভাতকুমারের জন্ম। লেখেন 'রমাসুন্দরী' (১৯০৮)। সবচেয়ে সাফল্য পেয়েছে 'রত্নদীপ'-শুধু উপন্যাস নয়, নাটক ও সিনেমারূপেও। বাংলা কথাসাহিত্যে বঙ্কিম-রবীন্দ্র-শরৎ-এই তিন স্তম্ভের পাশে রেখে তাঁর উপন্যাস যখন আমরা পড়ি, মুগ্ধ হই কথাবয়নের জাদুতে। সামাজিক অভিজ্ঞতা, গভীর সহানুভূতি আর বিচিত্র গল্পের রসে সমকালীন পাঠক-পাঠিকার মনোরঞ্জন করেছেন তিনি। জনপ্রিয় লেখক, তবে মোটেও লঘুচিত্ত নন; বরং তাঁর উপন্যাসের আশাবাদী দৃষ্টিতে দুঃখ-যন্ত্রণা-হাহাকার পেরিয়ে 'জীবন এক অমেয় ঐশ্বর্য'। তিনি সেই জীবনের রূপকথাকার।
- উপন্যাসসমগ্র/ প্রভাতকুমার মুখোপাধ্যায়
- প্রথম খণ্ড
- ISBN : 978-81-989272-4-8
- প্রথম বাণীশিল্প শোভন সংস্করণ জানুয়ারি ২০২৬
- প্রচ্ছদ: সুজন বেরা
- পৃষ্ঠা সংখ্যা : ৪৮০
- উপন্যাসসমগ্র / প্রভাতকুমার মুখোপাধ্যায়
- দ্বিতীয় খণ্ড
- ISBN : 978-81-989272-6-2
- প্রথম বাণীশিল্প শোভন সংস্করণ জানুয়ারি ২০২৬
- প্রচ্ছদ : সুজন বেরা
- পৃষ্ঠা সংখ্যা : ৪৪৮
- নয়শো টাকা প্রতি খণ্ড
- দুই খণ্ড একত্রে এগারোশো পঞ্চাশ টাকা
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers





